ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯

ads

বর্তমান অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। দলটার প্রায় সব খেলোয়াড়ই বিসিবির কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত হয়েছেন, খেলছেন জাতীয় দলেও।


আসছে আরেকটা বিশ্বকাপ। এর জন্য তৈরি করা হচ্ছে নতুন দল। করোনার কারণে থেমে থাকা অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম শুরু হচ্ছে আবারও।


আগামী ১২ এপ্রিল বাংলাদেশ আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। রয়েছে একটি চার দিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা এবং সিলেটে।


এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজার এইএম কায়সার।


১২ এপ্রিল দলটি ঢাকা পৌঁছে চলে যাবে সিলেটে। এখানে তিন দিনের অনুশীলন শেষে ১৯ এপ্রিল থেকে ৪ দিনের ম্যাচ খেলতে নামবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৬ এপ্রিল থেকে। দ্বিতীয় ম্যাচ২৮, তৃতীয় ম্যাচ ৩০ এপ্রিল। প্রথম ৩টি ম্যাচ হবে সিলেটে। এরপর বাকি দুই ম্যাচ মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ৩ ও ৫ মে অনুষ্ঠিত হবে।

ads
ads
ads

Our Facebook Page